প্রিন্ট এর তারিখঃ ২৭ অক্টোবর ২০২৬
||
প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর ২০২৬
অপহরণ করে বলাৎকার ও ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১
চট্টগ্রাম নগরের হালিশহরে ১৭ বছর বয়সী এক কিশোরকে অপহরণ করে বলাৎকার এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় মো. মোয়াজ্জেম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) রাতে হালিশহরের কে-ব্লক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, অপহরণপূর্বক ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলার এজাহারনামীয় দ্বিতীয় আসামি মোয়াজ্জেম। মামলার প্রধান অভিযুক্ত নূর হোসাইন নূর পলাতক।

তাকে গ্রেফতারে অভিযান চলছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোর নগরের নিউমার্কেট এলাকার একটি কাপড়ের দোকানে চাকরি করতো। গত ২৩ আগস্ট সন্ধ্যায় হালিশহরে বাসায় ফেরার পথে নূর হোসাইন নূর (৩৮) ও মোয়াজ্জেম তাকে ডেকে একটি ভবনের ওপরতলায় নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে ভয়ভীতি দেখিয়ে তার মুখ ও হাত-পা বেঁধে ফেলা হয়।
এ সময় নূর হোসাইন নূর মোবাইল ফোনে কিশোরটির আপত্তিকর ভিডিও ধারণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এজাহারে আরও বলা হয়, ঘটনার বিষয়ে কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে ২৪ আগস্ট রাত ১টার দিকে কিশোরটিকে ছেড়ে দেওয়া হয়। এরপর ভিডিও ছড়িয়ে দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা এবং বিভিন্ন সময়ে টাকা দাবি ও নিজেদের ডাকে যেতে বাধ্য করার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
গত ১২ অক্টোবর ওই কিশোর হালিশহর থানায় মামলাটি করেন।গ্রেফতার মোয়াজ্জেমের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নে। তিনি বর্তমানে হালিশহরের ওয়াপদা মোড় এলাকায় বসবাস করেন।মোয়াজ্জেম নিজেকে যুবদলের সংগঠক হিসেবে পরিচয় দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বলেছেন, মোয়াজ্জেম যুবদলের কেউ নন এবং সংগঠনে তার কোনো পদ-পদবি নেই। রাজনৈতিক পরিচয় যা-ই হোক, অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
পুলিশ জানিয়েছে, মামলার পলাতক প্রধান অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

© 2026 দিগন্ত বার্তা. সর্বস্বত্ব সংরক্ষিত।